দামুড়হুদায় ভুয়া পশু চিকিৎসক রুনুর বিরুদ্ধে অভিযান

ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-29 ইং
দামুড়হুদায় ভুয়া পশু চিকিৎসক রুনুর বিরুদ্ধে অভিযান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় ভুয়া পশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত| গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজারে হোসেন ফার্মেসির সামনে এ অভিযান চালানো হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম|

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়রামপুর হাজীপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে উবায়দুর রহমান রুনু দীর্ঘদিন ধরে নিজেকে পশু চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিল| তিনি ভিজিটিং কার্ডে নিজেকে ‘পশু চিকিৎসক’ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যা সম্পূর্ণ বেআইনি| এ অপরাধে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়|

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রুনুর অপচিকিৎসার কারণে ইতোমধ্যে বেশ কিছু গরু-ছাগলের মৃত্যুর অভিযোগ রয়েছে| এরকম বিশেষ কায়দার ভুয়া পশু চিকিৎসকের সংবাদ পায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা| পশু চিকিৎসক না হওয়ায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়| ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী সহযোগিতা করেন| এসময় অভিযুক্ত রুনুকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়| 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)