চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2026-04-28 ইং
চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার মোড়ের শহিদ হাসান চত্বরে গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা নাগরিক কমিটির উদ্যোগে ১৩ দফা দাবির ভিত্তিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে চুয়াডাঙ্গার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো- মাথাভাঙ্গা নদীর দখল ও দূষণ রোধ, শহরে দ্রুত ওভারপাস নির্মাণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং আবুল হোসেন স্মৃতি সাধারণ গ্রন্থাগারকে পৌরসভার দখলমুক্ত করে নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর।


সভায় বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত জাহানারা খাতুনসহ অনেকে। সভা পরিচালনা করেন সদস্যসচিব শেখ সেলিম।


বক্তারা চলমান উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এসময় আহ্বায়ক মো. তৌহিদ হোসেন ওভারপাস নির্মাণে একনেকের বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে উত্থাপিত ১৩ দফা দাবি নিয়ে মতবিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)