ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বিকাল ৪টায় কেদারগঞ্জ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল কেদারগঞ্জ বাজারে পুলিশী বাধার মুখে পড়ে। এরপর দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুল হক, তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।
