জীবননগরের ধান্যখোলায় মাদক বিরোধী মানববন্ধন

চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আপলোড তারিখঃ 2026-04-28 ইং
জীবননগরের ধান্যখোলায় মাদক বিরোধী মানববন্ধন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার ধান্যখোলা মালোপাড়া এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য ও সেবনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’- এমন স্লোগানে তারা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে পুতুল, হালিমা, হাসু ও সাকিবুল নামের কয়েকজন প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত। তাদের এ কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।


বক্তারা আরও দাবি করেন, প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে, যার ফলে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না। তারা দ্রুত মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)