ছবির ক্যাপশন:
যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর যশোর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও ডিআইজির মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসময় বক্তারা উলশী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে ডিআইজি মো. রেজাউল হকের নেতৃত্ব ও কর্মদক্ষতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, তাঁর উদ্যোগ ও জনবান্ধব মনোভাবের কারণে খুলনা রেঞ্জে পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়েছে। অনুষ্ঠানটি স্থানীয় জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
