ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি বার্ষিক পরিদর্শনে ক্যাম্পে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের খাবার, আবাসন, লজিস্টিক সুবিধা ও ছুটিসহ বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এসময় তিনি ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জ এবং অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি ক্যাম্প এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সেবা প্রত্যাশীদের দ্রুত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলসহ হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা।
