ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলীতে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক কৃষাণিদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উথলী ঈদগাহ সংলগ্ন ফসলের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জীবননগর কৃষি অফিসার আলমগীর হোসেন।
এসময় তিনি বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন খরচ কমানোর সুযোগ রয়েছে। আমাদের অঞ্চলে ধান চাষের জন্য অনেক পানি ব্যবহার করে থাকি। কিন্তু অনাবৃষ্টি ও খরার সময় পানির লেয়ার অনেক সময় নিচে চলে যায়। যার কারণে ধানে পর্যাপ্ত পানি সেচ দেওয়া সম্ভব হয় না। ধানের পানি সাশ্রয়ে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে অল্প পানি দিয়ে ধান চাষ করা যায়। এই উপজেলায় অনেক কৃষক এই প্রযুক্তি ব্যবহার করেছে। আগামীতে এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে।’
কৃষকদের আরও পরামর্শ দেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা ও উপসহকারী কৃষি অফিসার ইয়াছিন আলী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্থানীয় অর্ধশতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
এদিকে, জীবননগরে বাঁকা মাঠে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাঁকা মাঠে বোরো ধানের ব্রিধান ১০২ এর ওপর এই ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। প্রোগাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার পাভেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আমানুল রহমান।
