আলমডাঙ্গায় ইয়াবাসহ ব্যবসায়ী সেলিনা আটক

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
আলমডাঙ্গায় ইয়াবাসহ ব্যবসায়ী সেলিনা আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ক্যানেলপাড়ার মাদক স¤্রাজ্ঞী সেলিনাকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর ক্যানেলে ইয়াবা বিক্রয়কালে তাকে হাতেনাতে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের ক্যানেলপাড়ার খাইরুলের স্ত্রী সেলিনা খাতুন (৪০) দীর্ঘদিন ধরে শহরের ক্যানেলপাড়ায় ইয়াবা বিক্রয় করে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যার পর সেলিনা ক্যানেলে ইয়াবা বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই একরাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)