স্বপ্নঘর ফাউন্ডেশনের আলোচনা অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
স্বপ্নঘর ফাউন্ডেশনের আলোচনা অনুষ্ঠান ছবির ক্যাপশন:
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলমডাঙ্গায় আলমডাঙ্গা অফিস: বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ‘উই হ্যাভ এ ড্রিম’ শীষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা স্বপ্নঘর ফাউন্ডেশন নামক সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ওই অনুষ্ঠানের আয়োজন করে। স্বপ্নঘর ফাউন্ডেশন’র পরিচালক সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উই ফর অল’র চেয়ারম্যান ও রোটার‌্যাক্ট ক্লাব অব উত্তরা ঝিলমিল’র প্রেসিডেন্ট ডা. আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাস, স্বপ্নঘর ফাউন্ডেশনের কর্মসূচী কর্মকর্তা সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, উই ফর অল’র আলমডাঙ্গার পরিচালক রাকিবুল ইসলাম রিয়েল, সাংবাদিক আশরাফুল হক, রাকিবুল ইসলাম রনি, জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, পলাশ আহমেদ। এছাড়া আলমডাঙ্গা স্বপ্নঘর ফাউন্ডেশনের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উই ফর অল, রোটার‌্যাক্ট ক্লাব অব উত্তরা ঝিলমিল, সাম্প্রতিকী ডট কম ও আল নূর ফাউন্ডেশন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)