দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-04-26 ইং
দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান নামের এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। তিনি খালিশপুর কনটেক মিলের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। আনিছুর রহমান দামুড়হুদা (৪৪) সদরের পুরাতন বাজার পাড়ার আবু-গানীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। 


জানা গেছে, দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার আবু গানির ছেলে আনিছুর রহমান কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়রামপুর দোয়ার ধারে পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছির আক্রমণের শিকার হয়ে সড়কের পাশে পুকুরে ছাপ দেন। এতে গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই মৌমাছির ঝাঁক দেখা যায় এবং আগে থেকেও কয়েকজন আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই মৌমাছির ঝাঁক এসে আনিছুর ভাইয়ের ওপর হামলা করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই অবস্থা খারাপ হয়ে যায়। গতকাল আছরের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)