আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আপলোড তারিখঃ 2026-04-25 ইং
আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচিতে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলমডাঙ্গা।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত না হলে জাতির সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই পুষ্টি বৈষম্য দূর করে সবার জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাজনীন সুলতানা কনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. মাহমুদুল হক এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে সচেতনতামূলক সভা, র‌্যালি, আলোচনা সভা এবং পুষ্টি বিষয়ক পরামর্শ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য।


উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে অপুষ্টিজনিত সমস্যা কমবে এবং একটি সুস্থ, সবল ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগ আরও বিস্তৃতভাবে সফল হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)