চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন

চান্নু সভাপতি ও রিপন সম্পাদক

আপলোড তারিখঃ 2026-04-25 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বদরগঞ্জে অবস্থিত আক্কাস লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে বনভোজন ও সাধারণ সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ৩৮টি পুরস্কার বিতরণ করা হয় এবং একইসঙ্গে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়।


এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সেলিম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমিটির সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম জোয়ার্দ্দার রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি মনজুরুল ইসলাম লাল ও সদস্য জগলুর রহমান। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী সালাউদ্দিন চান্নু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান জোয়ার্দ্দার রিপন।


অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি হাজী সাহাবুদ্দিন মল্লিক ও হাজী সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার সাহা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ, অর্থবিষয়ক সম্পাদক আশরাফুল রহমান মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ বাবু, দপ্তর সম্পাদক সামিউল আউয়াল অপু, প্রচার সম্পাদক সুমন পারভেজ খান নন্দন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহাম্মদ আলী লিটু। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান ও মাহবুব আলম রিংকুসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)