আলমডাঙ্গায় ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-04-25 ইং
আলমডাঙ্গায় ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাকিব উদ্দিন ওরফে জীবন (২৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নাগদাহ ক্যানেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা, তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসতে ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব উদ্দিন নাগদাহ গ্রামের ছানোয়ার মন্ডলের ছেলে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন,  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহন করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। উপজেলার মধ্যে কোনো মাদকের আখড়া থাকবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)