জীবননগরের কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : লাশ নিয়ে সটকেছে পরিবার

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
জীবননগরের কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : লাশ নিয়ে সটকেছে পরিবার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে তন্নি (১৮) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কলেজছাত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই তার মরদেহ নিয়ে সটকে পড়ে পরিবারের সদস্যরা। জানা গেছে, গতকাল বেলা ৩টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে তন্নি খাতুন হঠাত অসুস্থ হয়ে পড়ে। তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা বিষপানে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা সম্ভব না। পুলিশে খবর দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি আগামীকাল সকালে এসে কথা বলার জন্য বলেন। এ বিষয়ে হাসপাতালের আরএমও’র কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এদিকে, হাসপাতালে কোন রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলে প্রশাসনকে খবর দেওয়ার নিয়ম থাকলেও তা মানছে না হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু একটি নয়, এর আগেও লাশ নিয়ে সটকে পড়ার ঘটনা ঘটে। এ বিষয়ে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সন্দেহের কোন কিছু পাইনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)