আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কেদাননগর গ্রামের বোরাহান জোয়ার্দ্দারে দখলীয় ১০ একর ৬২ শতক জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্স বিরোধে জড়িয়ে পড়েছে।
এব্যাপারে বোরহান জোয়ার্দ্দার জানান, গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার দিনের বেলায় আমার নিজ জমির ধান কেটে নিয়ে ঘরে তুলেতে গেলে বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে রেজাউল হক, মৃত আকবর আলীর ছেলে ডাক্তার আসকার আলী, মৃত কাশেম আলীর ছেলে আব্দুল জব্বার ও মৃত আজিজুলের ছেলে আনিসুর গং আলমডাঙ্গা থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করে। বোরহান জানায় আমার দাদা নিহাল জোয়ার্দ্দারের সিএস রেকডীয় সম্পত্তি সিএস খতিয়ান নং- ২১৯৫/২১৮৭. এসএ খতিয়ান ২৬৩৯/২৬৫৫ আর.এস খতিয়ান ৪০১৮ ও ১২৭/৮৩ এই জমি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। ১৯৯২ সালে আমাদের বিরুদ্ধে মাননীয় আদালত রায় দিলে ঐ জমি আমরা ২৮-২৯ বছর আবাদ করে ভোগ দখল করে আসছি। অথচ গত ১৬ নভেম্বর জমির মধ্যে ৩ বিঘা জমির ধান কাটা হলে তারা পুলিশকে অভিযোগ করে। খবর পেয়ে বোরহান থানায় হাজির হয়ে তার সমস্ত কাগজপত্র দেখায়। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ অপরপক্ষের কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে ব্যার্থ হয় এবং তারিখ পরিবর্তন করে অন্যদিন দেখাবে বলে জানান। তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।
