১৩ দফা দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান

নানা সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি

আপলোড তারিখঃ 2026-04-23 ইং
১৩ দফা দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার উন্নয়ন বঞ্চনার ১৩টি অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক কমিটি। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) নয়ন কুমার রাজবংশী।


এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, মো. তৌহিদ হোসেন, অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, আহাদ আলী মোল্লা, মো. সাহাবুদ্দীন, মো. লাবলুর রহমান, মোহা. শাফায়েতুল ইসলাম, আছির উদ্দীন, অ্যাডভোকেট কাইজার জোয়ার্দ্দার, শেখ সেলিমসহ কমিটির অন্যান্য সদস্যরা। স্মারকলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত চুয়াডাঙ্গা এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জেলার আর্থ-সামাজিক অগ্রগতি সন্তোষজনক নয়, ফলে নাগরিকরা নানা সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে।


দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চুয়াডাঙ্গা শহরের ওভারপাস নির্মাণ দ্রুত শেষ করা, সদর হাসপাতালে ২৫০ শয্যা চালু ও স্বাস্থ্যসেবায় অনিয়ম বন্ধ, বিদ্যুৎ বিভাগে গ্রাহক হয়রানি ও দুর্নীতি বন্ধ, মাথাভাঙ্গা নদী দখল ও দূষণ রোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। এছাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করা, দর্শনা স্থল ও রেলবন্দর চালু করা, পান চাষিদের জন্য গবেষণা প্রতিষ্ঠান ও কোল্ড স্টোরেজ স্থাপন, পানি উন্নয়ন বোর্ডের দখলমুক্ত রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করা, জেলা পরিষদের ঐতিহাসিক ডাকবাংলোকে স্বাধীনতা ভবন ঘোষণা এবং সেখানে মুক্তিযুদ্ধের জাদুঘর স্থাপন, চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধ, পাবলিক লাইব্রেরি ও টাউন হল নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর, বাইপাস সড়ক নির্মাণ এবং জীবননগরের দত্তনগরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।


স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে একটি উন্নত ও মানবিক চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব হবে। জেলা নাগরিক কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম জানান, দাবিগুলো বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ এপ্রিল সকাল ৯টায় শহিদ হাসান চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দলমত নির্বিশেষে জেলার সব শ্রেণি-পেশার মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)