গাংনীতে বিদেশ পাঠানো নিয়ে দ্বন্দ্ব, তিন নারীকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2026-04-22 ইং
গাংনীতে বিদেশ পাঠানো নিয়ে দ্বন্দ্ব, তিন নারীকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীর বাথানপাড়া গ্রামে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে এক বৃদ্ধাসহ তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আনিকুল ইসলাম ও তার ছেলে ইমনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে বাথানপাড়া গ্রামের সাকের আলীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত নারীরা হলেন- বৃদ্ধা সাবিনা বেগম (৭০), সাকের আলীর স্ত্রী হিরা খাতুন (৪৫) ও আবির হাসানের স্ত্রী রুম্পা খাতুন (২২)। আহতেরা সবাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আহতেরা জানান, বাথানপাড়ার আনিকুল ইসলামের ছেলে ইমনকে বিদেশে পাঠানোর জন্য ৫ লাখ ৭০ হাজার টাকা নেন সাকের আলীর জামাই সিঙ্গাপুর প্রবাসী আরেফিন হোসেন। পরে ইমনকে বিদেশ নিতে না পারলে গাংনীতে একটি স্থানীয় সালিশের মাধ্যমে ২ লাখ টাকা কম দিয়ে ৩ লাখ ১০ হাজার টাকা ফেরত প্রদান সাপেক্ষে মীমাংসা করা হয়। এবং টাকাও বুঝে পান আনিকুল ও ইমন। মীমাংসার পর আনিকুল ও তার ছেলে ইমন আরেফিনকে মারতে খুঁজতে থাকে। আরেফিনকে না পেয়ে তার বৃদ্ধা নানী-শাশুড়ি সাবিনা বেগম, শাশুড়ি হিরা খাতুন ও শালার স্ত্রী রুম্পা খাতুনকে লাঠি দিয়ে মারধর করে।


এ ঘটনায় গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)