ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে স্কুলগামী শিশুদের চলাচলে ভয়, রাস্তাও বেদখলে

আপলোড তারিখঃ 2026-04-22 ইং
ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে স্কুলগামী শিশুদের চলাচলে ভয়, রাস্তাও বেদখলে ছবির ক্যাপশন:

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে ঝিনাইদহে জিকে প্রাইমারি স্কুলগামী শিশুদের চলাচলের রাস্তাটিও দখল হয়ে গেছে। কোনো প্রতিকার না থাকায় কর্তৃপক্ষের ভূমিকাকে দায়িত্বহীন ও নির্বিকার বলে অভিযোগ করছেন অভিভাবকরা।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কলোনিতে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দীর্ঘদিনের রাস্তাটি পাউবোর প্রাচীর ভেঙে চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এই ঝুঁকিপূর্ণ রাস্তাটিও বেদখল হয়ে গেছে।
এলাকাবাসী তানজিলুর রহমান জানান, প্রাচীরঘেঁষা রাস্তার উত্তর পার্শ্বের পৌর এলাকায় বেশিরভাগ ছাত্রছাত্রীর বাড়ি হওয়ায় তারা ভাঙা প্রাচীর ডিঙিয়ে চলাচল করতে পারছে না। চলাচল করতেও ভয় পায়। এ কারণে স্কুলে অনুপস্থিতির হার বেড়েছে। রাস্তার মাঝ বরাবরসহ বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। রাস্তার বিভিন্ন অংশ দখলে নিয়ে মাঠের আবাদি জমি ও বাড়ির জমির সীমানাভুক্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, জনসাধারণ ও জিকে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের চলাচলের জন্য ৫০০ ফুট রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তার কোলঘেঁষে পাউবোর জরাজীর্ণ ও পুরাতন প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ভাঙা প্রাচীর যেকোনো সময় ধসে দুর্ঘটনার শিকার হতে পারে।


ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছা. রিয়া খাতুন জানান, ভাঙাচোরা প্রাচীর নিয়ে সমাধান চেয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক বরাবরে এলাকাবাসীরা একজোট হয়ে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দিয়েও কোনো সুরাহা পায়নি।


জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুজয় জানায়, ‘প্রাচীরের পাশ দিয়ে ভয় করে, আসা-যাওয়া করতে হয়। ভয় থাকায় অনেকে স্কুলে আসতে পারে না।’ এলাকার বাসিন্দা রাজু আহমেদ ও মো. মহিউদ্দিন জানান, বাপাউবোর নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস তাদেরকে জানিয়েছেন দ্রুত প্রাচীর মেরামত করা হবে।


নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, ‘কলোনি সংস্কার প্রকল্পের আওতায় প্রাচীর নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, ‘রাস্তা ও প্রাচীরের ভগ্নদশার কারণে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে।’ প্রাচীরটি মেরামত করা না গেলে শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষতি হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)