পাকিস্তানের চেয়েও বড় হুমকি বাংলাদেশ : ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
পাকিস্তানের চেয়েও বড় হুমকি বাংলাদেশ : ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির বলেছেন, ‘তথাকথিত বন্ধুরাষ্ট্র’ বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য পাকিস্তান ও চীনের চেয়েও বড় হুমকি। বৃহস্পতিবার তিনি বিতর্কিত এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপত্তা বিষয়ক একটি ইভেন্টে বলেন, শুধু চীন কিংবা পাকিস্তান নয় বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। আমি এটা জানি কারণ আমি খুব কাছ থেকে বিষয়টি দেখছি। একই বক্তব্যে তিনি বলেন, চীন আমাদের ঘনিষ্ঠ বন্ধু নয় এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ভারত কেড়ে নিতে চাইলে কেউ বাধা দিতে পারবে না। মহারাষ্ট্র থেকে নির্বাচিত এই মন্ত্রী বলেন, ভারতের তথাকথিত বন্ধু বাংলাদেশ ভারতের যত উপকার করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে। তিনি বলেন, স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা মোকাবেলা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)