চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

আপলোড তারিখঃ 2026-04-22 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ছবির ক্যাপশন:

সারা দেশের মতো চুয়াডাঙ্গা ও মেহেরপুর শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয় এ পরীক্ষা।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলায় ৫টি কেন্দ্রে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনেই ৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্রগুলোর মধ্যে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৫ জন। এর মধ্যে ছাত্র ১৭৯ জন ও ছাত্রী ৩০ জন। অনুপস্থিত ছিলেন ছাত্র ৪ জন ও ছাত্রী ২ জন।
আলমডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১,০৪১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৫৬, ছাত্রী ৪৮৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ছাত্রী ৯ জন ও ছাত্র ৬ জন। আলমডাঙ্গা মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ২২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন পরীক্ষার্থী।
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া কেন্দ্রে ৪৭২ জন, তার মধ্যে ৪ জন অনুপস্থিত। মুন্সিগঞ্জ একাডেমি কেন্দ্রে ৩৭৭ জন; ছাত্র ১৬১, ছাত্রী ২১৬; এর মধ্যে ছাত্রী ৪ জন অনুপস্থিত। আলমডাঙ্গা উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিন সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় ৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলে ৪৪৪, দামুড়হুদা পাইলট স্কুল অ্যান্ড কলেজে ৩৪৩, মেমনগর বিডি হাইস্কুলে ৩১১, দর্শনা বালিকা বিদ্যালয়ে ৩৪৪, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ২৭১, কার্পাসডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৩২৮, ভোকেশনাল দামুড়হুদা পাইলট গার্লস অ্যান্ড কলেজে ২৯৩, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসায় ২০৩ এবং কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১৬৩ পরীক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানান, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

দর্শনা:
দর্শনায় এসএসসি ও সমমানের বাংলা প্রথম পত্রের পরীক্ষা দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়। দর্শনা বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর, আল হেরা ও মদনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেরু উচ্চ বিদ্যালয়, দর্শনা বালিকা বিদ্যালয়, বড়বলদিয়া ও কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুটি েেন্দ্র মোট ৮১৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ৮১২ জন। অনুপস্থিত ছিল ৪ জন পরীক্ষার্থী।
এর মধ্যে দর্শনা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩ জন, বাণিজ্য বিভাগে ৫১ জন এবং মানবিক বিভাগে ১৬৫ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া গত বছরের ১০ জন পরীক্ষার্থীও অংশ নেয়। অন্যদিকে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। সেখানে ২৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ জন, মানবিক বিভাগে ১৩৫ জন এবং বাণিজ্য বিভাগে ২৫ জন পরীক্ষার্থী ছিল। অনুপস্থিতদের মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে একজন করে রয়েছে। পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর:
মেহেরপুর জেলায় তিনটি উপজেলার ১৬টি কেন্দ্রে মোট ৮ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি (জেনারেল) ৬ হাজার ২০৬ জন, দাখিল ১ হাজার ২৩৭ জন এবং ভোকেশনাল ৮৭০ জন পরীক্ষার্থী রয়েছে। কেন্দ্রভিত্তিকভাবে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৮৮ জন, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৭৫৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫৩ জন, গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৪৫৭ জন, বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে ৬৫৬ জন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৫৯ জন, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৬৮ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮৪ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭২ জন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮৮ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৮ জন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪৭২ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ৭৬৫ জন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৩৭১ জন, দাঙ্গী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে (ভেন্যু: সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ) ২৪৮ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)