দামুড়হুদায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
দামুড়হুদায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোস্তাগীর আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এম এম শাহজাহান মুকুল। দণ্ড পাওয়া আব্দুস সালাম (২১) উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

মামলার বরাতে পিপি মুকুল বলেন, ২০২৪ সালের ১৩ মার্চ উপজেলার একটি গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। পরবর্তীতে ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস এবং ‘ভুয়া কাবিননামা’ তৈরি করে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় ওই কিশোরীর পরিবার থেকে মামলা করা হয়। তদন্ত শেষে সালামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদ।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুকুল।

এ ছাড়া মামলার আরেকটি ধারায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়; তবে উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানান তিনি।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পিপি মুকুল বলেন, এ রায় ধর্ষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রায়ে খুশি রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)