তেল পাচার রোধ ও ঈদকে ঘিরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির তৎপরতা

সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি জোরদার

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
তেল পাচার রোধ ও ঈদকে ঘিরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির তৎপরতা ছবির ক্যাপশন:

সীমান্ত এলাকায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাপক ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন ১৯টি বিওপি ও ১টি আইসিপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৮১টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এসব টহল অব্যাহত রয়েছে।


বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে তেল পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনা আইসিপিতে পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ১৪টি তেল পাম্পে নিয়মিত নজরদারি ও বিশেষ চেকিং পরিচালনা করা হচ্ছে। এছাড়া, সম্ভাব্য তেল পাচারের রুট চিহ্নিত করে এখন পর্যন্ত ১৮৬৩টি টহল ও ৩৪১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ২১টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ১১টি যৌথ চেকপোস্টও পরিচালনা করা হচ্ছে।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘কোনোভাবেই যেন সীমান্ত পথে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু পাচার রোধেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।


বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি ২০২৬ সালে চোরাচালান বিরোধী অভিযানে ৪ জন আসামিসহ ১৪টি স্বর্ণের বার, ৩ কেজি ৮৩৭ গ্রাম রুপা এবং ২১২ লিটার ডিজেল তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৪ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে, মাদক বিরোধী অভিযানে ১ জন আসামিসহ ১,৫৪৪ বোতল মদ, ১,৪১৫ বোতল ফেনসিডিল, ২.১২৮৫ কেজি হেরোইন, ২১.৩ কেজি গাঁজা, ১,৫৭৪ পিস ইয়াবা, ৭,৭৪৫ পিস ট্যাপেন্টাডল, ২,৮৯২ পিস ভায়াগ্রা, ২,৩৩২ পিস সেনেগ্রা ও ৬৩,৩১২ পিস অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)