চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ

২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।


এসময় তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি সক্রিয়ভাবে কাজ করছে এবং এর মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনজীবী প্রদান করা হচ্ছে। তিনি আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস উদ্যাপনের বিষয়ে বলেন, ‘প্রতি বছরের মতো এবছরও নানা আয়োজনে আমরা জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করব। এই কমিটির যারা সদস্য আছেন, সকলকে ওই দিন আমন্ত্রণ।’


এসময় আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস উদ্যাপন উপলক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও রক্তদান কর্মসূচি ও একটি মেডিকেল টিম সাপোর্ট থাকবে বলেও জানা যায়। বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদ্যাপন করা হবে জানানো হয় সভায়।
সভায় আরও বক্তব্য দেন জেলার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আজ এখানে যে আলোচনা হয়েছে, তা খুবই যৌক্তিক্ত। এ কমিটির মাধ্যমে সাধারণ মানুষ অনেক সেবা পাচ্ছেন উপকৃত হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সারাদেশে হামের একটি প্রকোপ চলছে। কাল থেকে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হবে। আমাদের জেলাতে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে এসেছিলো, তাদের নমুনাও আমরা পাঠিয়েছি পরীক্ষার জন্য, তবে কারো পজেটিভ আসেনি। অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গা অনেকটাই ভালো আছে বলে জানান তিনি।


সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সরকারের প্রত্যেকটি বিভাগ জনকল্যাণের জন্য কাজ করে। তবে এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাটি হতদরিদ্র এবং যারা আইনের সহায়তা ছাড়া অক্ষম, এমন মানুষদের নিয়ে কাজ করে। তাই আমি আপনাদের কথা দিচ্ছি- ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস উদ্যাপন উপলক্ষে জেলা পুলিশ সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবে। এবং আপনাদের প্রচারণার পাশাপাশি জেলা পুলিশ নিজস্বভাবে প্রচারণা করবে এবং অন্যান্য ক্ষেত্রেও আমার সহযোগিতা ও সমর্থন থাকবে।’


জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, জেল সুপার মনির হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ছানোয়ার হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)