আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- গোবিন্দপুর মন্ডলপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে মো. মুরাদ (৩৫), একই এলাকার সোহরাবের ছেলে মো. শাহাদত (৩৫), গোবিন্দপুর আপানপাড়ার মৃত আনসার আলীর ছেলে মো. শুকুর আলী (৫০) এবং স্টেশনপাড়া এলাকার মো. রেজাউলের ছেলে মো. রবিউল (৩০)। অভিযান চলাকালে প্রত্যেকের কাছ থেকে ১ গ্রাম করে মোট ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল শামীম আটক চারজনকে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)