মেহেরপুরে ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে গরু বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
মেহেরপুরে ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে গরু বিতরণ করলেন বিভাগীয় কমিশনার ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ভিক্ষুকদের পূর্নবাসন করার লক্ষে গরু বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে এ গরু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, সরকার ভিক্ষুকদের পূর্নবাসন করতে এ ধরণের উদ্যোগে গ্রহন করেছে। গরু পালন করলে তা থেকে বাচ্চা হবে, যা দিয়ে তারা খুব সহজেই সাবলম্বী হতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)