ফুলবগাদী হাইস্কুলে এসএসসি-২০২৬ বিদায় সংবর্ধনা

নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
ফুলবগাদী হাইস্কুলে এসএসসি-২০২৬ বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আমানউল্লাহ আমান। তিনি তার বক্তব্যে বলেন, দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ অগ্রণী ভূমিকা পালন করবেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, সবুজ-শ্যামল পরিবেশে অবস্থিত ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ এবং এর অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাজী মো. ফারুক হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রমজান আলী, জামায়াত নেতা মো. ইউনুস আলী, মো. আনোয়ার হোসেন ও শ্রী নির্মল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সদস্য মোছা. শামসুন্নাহার, মোছা. রুম্পা আক্তার, মোছা. সঙ্গীতা খাতুন ও উম্মে হাবিবা। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫৭ জন শিক্ষার্থী ও অভিভাবক এবং ২৫ জন বিদায়ী শিক্ষার্থী।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে ছিল অতিথিদের ব্যাচ পরিধান, জাতীয় সংগীত পরিবেশন, নবীন বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী গান ও মানপত্র পাঠ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মোছা. লামিয়া খাতুন আবেগঘন বিদায়ী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মোছা. শামসুন্নাহার। শেষে সভাপতি মো. হাফিজুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)