ডিজেল সংকটে দর্শনায় কৃষকদের ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা

ভরা মৌসুমে তেলের জন্য হাহাকার, মাঠ ফেলে পাম্পে কৃষক

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
ডিজেল সংকটে দর্শনায় কৃষকদের ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা ছবির ক্যাপশন:

ভরা সেচ মৌসুমে ডিজেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন দর্শনা ও আশপাশের কৃষকরা| মাঠের কাজ ফেলে দিন-রাত ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের| তবুও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না অনেকেই| সরেজমিনে দেখা যায়, দর্শনা ও কে এম ফিলিং স্টেশনে কড়া রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত কৃষক| অন্যদিকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও দীর্ঘ লাইনে তেল নিচ্ছে|

কৃষকদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ও দলীয় নেতা-কর্মী প্রভাব খাটিয়ে গোপনে বেশি পরিমাণ তেল নিয়ে যাচ্ছেন| এতে সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন| ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল দর্শনা ফিলিং স্টেশন থেকে প্রায় ১৩ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে| দর্শনা পৌর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, কৃষকদের জন্য সিরিয়াল ঠিক করে দেওয়া হচ্ছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে তেল নিতে পারেন|

তবে কৃষকদের অভিযোগ, তারা ২-৪ দিন ঘুরেও মাত্র ৫ লিটার করে তেল পাচ্ছেন, যেখানে বড় ট্রাক, ট্রাক্টর বা অন্যান্য যানবাহন একসঙ্গে ২০০-৩০০ লিটার পর্যন্ত তেল নিচ্ছে| বেগমপুরের শহিদুল ইসলাম, জয়নগরের রাজ্জাক, পরানপুরের তুহিনসহ অনেক কৃষক বলেন, ‘সেচের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত পানি দিতে না পারলে ধানের ক্ষতি হবে, এমনকি ফসল চিটা হয়ে যেতে পারে|’ তারা আরও বলেন, আগে স্থানীয় ডিলার ও সাব-ডিলারদের কাছ থেকে সহজেই তেল পাওয়া যেত| কিন্তু এখন ফিলিং স্টেশনে এসে সারাদিন অপেক্ষা করেও পর্যাপ্ত তেল মিলছে না| এতে মাঠের কাজও ব্যাহত হচ্ছে|

কৃষকদের দাবি, বড় যানবাহন ও কৃষকদের জন্য আলাদা সময় নির্ধারণ করে তেল বিতরণ করা হলে ভোগান্তি কিছুটা কমবে| পাশাপাশি ডিলার ও সাব-ডিলারের মাধ্যমে এলাকায় তেল সরবরাহের ব্যবস্থাও চালু করার দাবি জানান তারা| এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ফিলিং স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে এবং শান্তিপূর্ণভাবেই তেল বিতরণ কার্যক্রম চলছে| কৃষকরা দ্রুত এ সমস্যার সমাধানে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)