ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সাংবাদিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টার সময় জীবননগর থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. মুন্সী আব্দুর রশিদের সভাপতিত্বে জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটি, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনসহ সমিতির বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো সাংবাদিক সমিতির সদস্য জিএ জাহিদুল ইসলাম বাবু, দৈনিক বীর দর্পন পত্রিকার নিলুফার ইয়াসমিন রানী, জামাল হোসেন খোকন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শেখ শহিদ, দৈনিক কল্যান ও চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক, দৈনিক গ্রামের কাগজের মারুফ মালেক, দৈনিক সময়ের সমীকরণ’র নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত, দৈনিক স্পন্দন’র মতিয়ার রহমান, দৈনিক নবচিত্র’র রমজান আলী, দৈনিক সময়ের সমীকরণ’র প্রতিবেদক ফেরদৌস ওয়াহিদ, দৈনিক আমাদের সংবাদের রফিক শাহ, প্রতিদিনের নতুন খবরের সীমান্ত প্রতিনিধি মধু মল্লিক, দৈনিক কল্যাণ’র রমজান আলী, প্রতিদিনের নতুন খবর পত্রিকার হাসাদহ প্রতিনিধি রিপন হোসেন, রবিন রাজ। আরও উপস্থিত ছিলেন আহম্মদ সগীর, রাজেদিন, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার জীবননগর ব্যুরো ইন্তাজ আলী, দৈনিক যশোর পত্রিকার আব্দুল্লাহ আল মাসুম, দৈনিক আকাশ খবর পত্রিকার বশির উদ্দিন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জীবননগর প্রতিনিধি ও জীবননগর সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
