আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন মুবিন ফ্যাক্টরিকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-19 ইং
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন  মুবিন ফ্যাক্টরিকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ˆতরির দায়ে মুবিন আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত| গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার হাউসপুর রোডে অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম| অভিযানে কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ˆতরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়| এ পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন|

ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম সাংবাদিকদের জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে| একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে|

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)