ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় বেলায়েত হোসেন নামে এক সাইকেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে| তিনি কার্পাসডাঙ্গা গ্রামের মৃত নাছির উল্লাহর ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে বাজারের এক ˆনশপ্রহরী বেলায়েতের দোকান খোলা দেখতে পান| বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দোকানের কাছে গিয়ে দেখেন, ভেতরে বেলায়েত হোসেন গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন| পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে একই অবস্থা দেখতে পান| খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন|
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে পেটের জটিল রোগে ভুগছিলেন| ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপে তিনি এ চরম সিদ্ধান্ত নিয়েছেন| তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন| কয়েক বছর আগে তার পিতা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্বও তার ওপরই ছিল|
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে| পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে|
