চুয়াডাঙ্গার তেঘরীতে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2026-04-19 ইং
চুয়াডাঙ্গার তেঘরীতে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে হামলা ও ফলজ গাছ কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে তারই বোন মাছুরা খাতুন টুনির বিরুদ্ধে| গতকাল শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে|

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী সুকুমুন আক্তার সন্তানদের নিয়ে তেঘরী হিন্দুপাড়ায় বসবাস করেন| ওইদিন বিকেলে সাদ্দামের বোন মাছুরা খাতুন বাড়িতে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালান এবং বাড়ির বিভিন্ন ফলজ গাছ কেটে ক্ষতিসাধন করেন|

সুকুমুন আক্তার অভিযোগ করে বলেন, আগেও নানা বিষয়ে ঝামেলা হলে আমাকে মারধরের চেষ্টা করেছে| এজন্য রোজার মাসে আমি বাপের বাড়িতে চলে যাই| শনিবার বাড়িতে ফিরলে আবারও হামলার চেষ্টা করে এবং বাড়ির গাছপালা কেটে ফেলে|

পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, অভিযুক্ত মাছুরা দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং প্রায়ই আক্রমণাত্মক আচরণ করেন| এক ¯^জন বলেন, “হঠাৎ গালিগালাজ শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে| আমরা ভয়ে ঘরে তালা দিয়ে অবস্থান নিয়েছিলাম|”

ঘটনার সময় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ন¤^র ৯৯৯-এ কল দিলে স্থানীয় তিতুদহ পুলিশ ক্যাম্প-এর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন|

পুলিশ সূত্রে জানা গেছে, এটি পারিবারিক বিরোধজনিত ঘটনা হওয়ায় ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে|

এ বিষয়ে পুলিশ ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)