উথলীতে মরহুম শাহাদাত হোসেন বাবুর মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
উথলীতে মরহুম শাহাদাত হোসেন বাবুর মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী সূর্য তোরণ ক্লাবের সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পর সূর্য তোরণ ক্লাবের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উথলী দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান।


দোয়া অনুষ্ঠানের পূর্বে মরহুম বাবুর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সুর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহসভাপতি আব্দুর রাজ্জাক খোকন ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুসাইন। ক্লাবের ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন তেলা, রুবেল আহম্মেদ সাঈদ, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, প্রচার সম্পাদক আহমেদ সগীর, নির্বাহী সদস্য সিহাব উদ্দিন, মরহুম বাবুর বড় ভাই শাহাজান আলীসহ অনেকে। উল্লেখ্য যে, গত বছরের ২৩ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহাদাত হোসেন বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)