চুয়াডাঙ্গায় আধুনিক ড্রাই ক্লিনিং প্রতিষ্ঠানের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
চুয়াডাঙ্গায় আধুনিক ড্রাই ক্লিনিং প্রতিষ্ঠানের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ পাড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রাই ক্লিনিং প্রতিষ্ঠান ‘আপ-টু-ডেট অটো ড্রাই ক্লিনার্স অ্যান্ড হোম সার্ভিস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী লেলিন খন্দকারের সভাপতিত্বে উদ্যোক্তারা জানান, উন্নতমানের মেশিন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের মানসম্মত ড্রাই ক্লিনিং সেবা দেওয়া হবে। পাশাপাশি হোম সার্ভিসের মাধ্যমে বাসা-বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে নিজস্ব পরিবহনে ড্রাই ওয়াশ ও ক্যালেন্ডার (ইস্ত্রি) করে আবার গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুবিধা রাখা হয়েছে।


তারা আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্বল্প খরচে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার পরিধি বাড়বে।


প্রতিষ্ঠানের কর্ণধার অধ্যাপক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক মো. পলাশ উদ্দীন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার শিফট ইনচার্জ এ এইচ কামরুল, সিএনবি টেলিভিশনের চেয়ারম্যান ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার শিফট ইনচার্জ আলম আশরাফ, প্রতিষ্ঠানের পরিচালক মোবারক হোসেন এবং জিএম শাহা আলম ঘনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিক্ষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক। উদ্বোধনের পরপরই প্রতিষ্ঠানটির কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)