সরকারী মহিলা কলেজে বিডি ক্লিন চুয়াডাঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
সরকারী মহিলা কলেজে বিডি ক্লিন চুয়াডাঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন চুয়াডাঙ্গা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপুর নির্দেশে সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে এ অভিযান শুরু হয়। বিডি ক্লিন চুয়াডাঙ্গার কর্মীদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহন করেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অভিযানে অংশগ্রহন করেন আফসানা আক্তার সোজি, মিম, রিমি, মেহেদী, রফিকউজ্জামান, রাশেদ, শাকিল, লাবনি, সৈকত, সুরভীসহ বিডি ক্লিন চুয়াডাঙ্গার কর্মীরা। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ তাদের এই মহতি কাজের জন্য সাধুবাদ জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)