সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় মাদ্রাসার হলরুমে এই বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র জিহাদ হোসেন। বিদায় পরীক্ষার্থীদের ফুল ও পরীক্ষার সমগ্র দিয়ে বরণ করে নেয় দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রিয়াজুল ইসলাম ও মুন্নী খাতুন। মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার বিদ্যুতোশাহী সদস্য আরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন, মাদ্রাসার সহ-সুপার ফয়জুল আহমেদ আলমগীর, শিক্ষিকা শারমিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসেন। মাদ্রাসার শিক্ষক-শিক্ষাকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)