হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীীদের বিদায়, নবীনদের বরণ

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীীদের বিদায়, নবীনদের বরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল হুদা সোহেল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা অঞ্চলের পরিচালক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক মুর্শিদ কলিন।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি তাহমীদ আল হুদা তাইফ এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।


পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছড়া, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর পরিবেশনার আয়োজন করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের চোখে-মুখে ভেসে ওঠে বিদ্যালয় জীবনের স্মৃতিময় মুহূর্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)