দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে ইজিবাইক ছিনতাই

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে ইজিবাইক ছিনতাই ছবির ক্যাপশন:

দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা করে এক ব্যক্তির ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে দর্শনা মিজান ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, এক ব্যক্তি নিজেকে পুলিশ এসআই পরিচয় দিয়ে তাকে দর্শনা থানায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন। পরে কৌশলে তাকে আজিমপুরে পাঠিয়ে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। জসিম উদ্দিন আরও জানান, এর আগেও একই কৌশলে জীবননগরের হাসাদহ ও দর্শনার শ্যামপুর এলাকায় ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)