ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৪ মাইলে ট্রাক-আলমসাধুর সংঘর্ষে তিনজন আহত

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৪ মাইলে ট্রাক-আলমসাধুর সংঘর্ষে তিনজন আহত ছবির ক্যাপশন:
ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে আলমসাধু-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে মাছ বহনকারী একটি আলমসাধু ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গার দিকে আসা একটি ট্রাক ১৪ মাইল নামক স্থানে পৌছালে আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার ভুলটিয়া গ্রামের রবিউলের ছেলে মাছ ব্যবসায়ী আজিজ (৪৫) একই গ্রামের আতিয়ারের ছেলে মতিয়ার ও বৈড়াই গ্রামের মকুল ড্রাইভার। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে নেয়া হলে আজিজকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)