উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-04-16 ইং
উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে এই বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত অনুজদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাউট ব্যক্তিত্ব শেখ ইলিয়াস উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উথলী সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাবেক এডহক কমিটির সভাপতি মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন, লিটন হোসেন, সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাফিজ ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)