ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মো. জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ এলাকায় শান্ত (৩৩) নামের এক যুবককে বসতবাড়ির সামনে থেকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুন্সিগঞ্জ গ্রামের আনসার আলীর ছেলে শান্ত ইসলাম। পুলিশ জানায়, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
