ছবির ক্যাপশন:
দর্শনার সুলতানপুর মাঠে ৩৯টি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সুলতানপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আশরাফ আলী জানান, গত ১১ এপ্রিল জীবননগর এলাকার ইছাহক আলীর ছেলে আনোয়ার হোসেন, আব্দুল আলিমের ছেলে হুমায়ন ও সবুজ, আব্দুল মোমিনের ছেলে আব্দুল আলিম, বগা ও হাবু মিলে তার ১১ কাঠা জমিতে থাকা মেহগনি গাছ কাটতে শুরু করে। এ সময় একই গ্রামের গোলাম গাউসের ছেলে রুহুল আমিন বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ছোট-বড় মিলিয়ে ৩৯টি মেহগনি গাছ কেটে ফেলে অভিযুক্তরা পালিয়ে গেছে।
আশরাফ আলী আরও জানান, ঘটনার দিন তিনি দর্শনা থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তা মামলা গ্রহণ করেননি। পরে বাধ্য হয়ে তিনি চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় দুইজন বিএনপি নেতার প্রভাবে অভিযুক্তরা গাছ কাটার চেষ্টা করে। তবে গ্রামবাসী, তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, জমিটি দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার আলফাজ উদ্দিনের স্ত্রী তার মেয়ে সাবিয়া খাতুনকে দিয়েছেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল।
