চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী লোকজ মেলা

আপলোড তারিখঃ 2026-04-16 ইং
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী লোকজ মেলা ছবির ক্যাপশন:

‘নববর্ষে ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান’- এই প্রতিপাদ্যে পহেলা বৈশাখ উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলাটি বাস্তবায়ন করছে জেলা শিল্পকলা একাডেমি ও সংশ্লিষ্ট উপ-কমিটি। বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।


উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। পুরো প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুন্সী আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে মূল্যায়নের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় নানা ধরনের লোকজ পণ্য, হস্তশিল্প ও খাবারের স্টল বসেছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)