আলমডাঙ্গা উপজেলা পরিষদের সিএ’র বিরুদ্ধে অভিযোগ

সিনিয়র নাগরিককে মেরে রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2026-04-16 ইং
আলমডাঙ্গা উপজেলা পরিষদের সিএ’র বিরুদ্ধে অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেল রানার বিরুদ্ধে এক সিনিয়র নাগরিককে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত পান্তা-ভাত উৎসবে এ ঘটনা ঘটে। জানা যায়, উৎসব চলাকালে আলমডাঙ্গা স্টেশনপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে সনেট (৫৬) পান্তা-ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়ান। এসময় ভাজা মাছ নেওয়াকে কেন্দ্র করে সিএ সোহেল রানার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল রানা তাকে মারধর করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়।


ঘটনার পরপরই শহরজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, অভিযুক্ত সিএ সোহেল রানাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, স্থানীয়দের অভিযোগ, সোহেল রানার বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন একই পদে থাকায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন বলেও দাবি করেন তারা। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)