ছবির ক্যাপশন:
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আজিজুল স্মৃতি কেরামবোর্ড প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। শহরের টিঅ্যান্ডটি মোড়স্থ যোগাযোগ স্টোরের সত্বাধিকারী রুস্তম আলী বুদোর সার্বিক পরিচালনায় আজিজুল ষ্টোরের মালিক মো. ফারুকের সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও আজিজুল হক স্মৃতি দৈত কেরামবোর্ড প্রতিযোগীতার উদ্বোধন হলো। গতকাল সন্ধ্যা ৬টায় ১৬ দলের অংশগ্রহনে নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হলেও একটি খেলার ফলাফল অমিমাংসিত রয়েছে। অপর দুটি খেলায় মুর্শিদ-মনি জুটি ২-০ সেটে রবিন-খোরশেদ জুটিকে ও নিজাম-কামরুল জুটি ২-০ সেটে সেন্টু-সাহাবুল জুটিকে পরাজিত করে। খেলা পরিচালনা করছেন রুস্তম আলী বুদো, সুমন, ফারুক, পিনা, ছোটন ও আবুল প্রমূখ।
