ছবির ক্যাপশন:
জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল সোমবার জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও একই আইনের আওতায় আরও ৪ জন ব্যক্তিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপরদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত যুবক হলেন- পাশ্ববর্তী মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেন। জরিমানাপ্রাপ্তরা হলেন- জীবননগর এলাকার মো. সিকান্দার আলীকে ১ হাজার টাকা, বিপ্লব কর্মকার ১ হাজার টাকা, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীকে ১ হাজার টাকা, হরিহরনগরের মো. মোশারফ হোসেনকে ১ হাজার টাকা, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মো. সিফাত হোসেন ৫০ টাকা এবং জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে ৫ হাজার টাকা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তেল পাম্পে সিফাত ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভঙ্গ করে জ্বালানি তেল সংগ্রহে চাপ সৃষ্টি করায় আইন প্রয়োগের বিষয়ে তাকে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে ভীতির সৃষ্টি করায় রাষ্ট্র দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘন করাই ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
https://www.youtube.com/watch?v=EnN0SL7RxBU
