মেহেরপুরে পুলিশের সুপার কার্যালয় পরিদর্শনে বুনিয়াদি প্রশিক্ষণার্থীরা

আপলোড তারিখঃ 2026-04-14 ইং
মেহেরপুরে পুলিশের সুপার কার্যালয় পরিদর্শনে বুনিয়াদি প্রশিক্ষণার্থীরা ছবির ক্যাপশন:

‎মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন বুনিয়াদি প্রশিক্ষণার্থীরা। গতকাল সোমবার জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮ জন প্রশিক্ষণার্থী মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এসময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)