আলমডাঙ্গায় জামায়াতের সাংগঠনিক সভায় এমপি অ্যাড. রাসেল

দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2026-04-14 ইং
আলমডাঙ্গায় জামায়াতের সাংগঠনিক সভায় এমপি অ্যাড. রাসেল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি কোরআন-হাদিস অধ্যয়ন বৃদ্ধি এবং সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ও ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুর ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)