আলমডাঙ্গার অনুপনগরে তেলাপোকা দেখে চিৎকার

ক্ষোভে ৮ শিক্ষার্থীকে পেটালেন প্রধান শিক্ষক

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
আলমডাঙ্গার অনুপনগরে তেলাপোকা দেখে চিৎকার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১১ এপ্রিল) সকালে পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী স্কুলে গিয়ে শ্রেণিকক্ষে তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস অন্তত ৮ জন শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর করেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।


ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা রাতে বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিভাবকদের অভিযোগ, শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনার জন্য স্কুলে পাঠানো হয়। সেখানে এমন শারীরিক শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আমি নিজের সন্তানের মতো দেখি। শাসন করতে গিয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’ এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি আগে ঘটনাটি জানতেন না। পরে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সহকারী শিক্ষা কর্মকর্তা বকতিয়ার উদ্দিনকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।


অন্যদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)