গাংনীতে শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
গাংনীতে শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গাংনীর বাঁশবাড়িয়াতে শিক্ষক সমিতির কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাবেক সদস্য জালালুদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাচ আলী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আনিচুর রহমান, প্রধান শিক্ষক মুকাদ্দেস আলী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)