পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামে পিকনিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিমানে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রী সুজান কুমার দত্ত (১২) আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের শ্রী অলক কুমার দত্তের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে সুজান কুমার দত্ত পিকনিকের জন্য বাবার কাছে টাকা চায়। এসময় তার বাবা তাকে কম টাকা দিতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে অভিমান করে শ্রী সুজান কুমার দত্ত নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।


নিহতের নানি জানান, তিনি সুজান কুমার দত্তকে গোসল করতে বলে বাইরে যান। পরে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং পরে এ মর্মান্তিক ঘটনা জানতে পারেন। এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য হাসানুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহের দাফন/শ্মশান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)